নোয়াখালী পৌরসভার তিন কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই তিনটি কেন্দ্রে কেন আবার ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। কেন্দ্র তিনটি হলো: গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়।