নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ২০ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বিভাগের পাঠদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখে আগামী ২০ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত অনুযায়ী ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল (ভাষা শহীদ আবদুস সালাম ও বিবি খাদিজা) খুলে দেওয়া হবে। আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র ছাড়া হলে ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া বিভাগের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।জানতে চাইলে সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। গতকাল দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির পর ২০ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।