নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ড. মুহামঞ্চদ শফিকুল ইসলাম সভাপতি ও মারুফুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি ড. মো. ইউছুফ মিঞা, সহসাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, কোষাধ্যক্ষ ড. মো. হানিফ, প্রচার সম্পাদক মো. মফিজুর রহামন, সদস্য আবদুল কাইয়ুম মাসুদ, ড. হুমায়ুন কবির, আফসানা মৌসুমী ও এমরান হোসেন ভূঁইয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিএসটিই বিভাগের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন। নির্বাচনে ৫৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।