নোয়াখালী বিএনপিতে শাহজাহান সভাপতি হারুন সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি গঠিত হয়। কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মো. শাহজাহান সভাপতি, পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ সাধারণ সম্পাদক এবং আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন শেষে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় তিনি নবনির্বাচিত তিন নেতাকে আগামী এক সপ্তাহের মধ্যে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যদের নাম চূড়ান্ত করার দায়িত্ব দেন।