নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে।২০০১ সালের ১৫ জুলাই সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১’ জারি হয়। আইনটি কার্যকর হয় ২০০৩ সালের ২৫ আগস্ট। আর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৬ সালের ২২ জুন।