নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।
মানব বন্ধনে বক্তারা বলেন, নিজস্ব ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি অন্য জেলা থেকে নোয়াখালীকে আলাদা করেছে। তাই নোয়াখালী আলাদা বিভাগ হওয়ার দাবিদার। তাঁরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে ব্যানারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী এ বি এম জিল্লুর রহমানসহ সংগঠনের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের সমন্বয়কেরা বক্তব্য দেন।