নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সকাল সাড়ে নয়টায় উপাচার্যের নেতৃত্বে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মোহামঞ্চদ সেলিম হোসেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, প্রক্টর জাহাঙ্গীর সরকার, শিক্ষক পলাশ কর্মকার, জয়ন্ত কুমার বসাক, রুহুল আমিন, লতিফা বুলবুল, এমরান হোসেন প্রমুখ।