নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১১ জানুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল প্রস্তুত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আবুল হোসেন ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার মো. মমিনুল হকের কাছে ফলাফল হস্তান্তর করেন। রেজিস্ট্রার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ আনুমানিক ২২ হাজার টাকা সঙ্গে আনতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।