নোয়াখালী শহর জামায়াতের আমিরসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর জামায়াতের আমির রুহুল আমিনসহ (৫৫) তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে নোয়াখালী পুলিশ লাইন সড়ক থেকে সুধারাম থানা পুলিশের একটি দল তাঁদের আটক করে।
আটক হওয়া অপর দুজন হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসহাক খন্দকার ও নোয়াখালী শহরের মাদ্রাসা-তুদ-দিনিয়ার শিক্ষক মোতাচ্ছিম বিল্লাহ।
রুহুল আমিনসহ তিনজনকে আটক করার খবরের সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের নেতা রুহুল আমিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৩০টি মামলা রয়েছে। এ ছাড়া অন্য দুজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’