নোয়াখালী শহর জামায়াতের আমিরসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রুহুল আমিনসহ (৫৫) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নোয়াখালী পুলিশ লাইন সড়ক থেকে সুধারাম থানার পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসহাক খন্দকার (৫০) ও নোয়াখালী আল-মাদ্রাসাতুদ দ্বীনিয়ার শিক্ষক মোতাচ্ছিম বিল্লাহ (৩০)। তাঁরা দুজন জামায়াতের সমর্থক।
কারা ফটক থেকে আটক ১৫: বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা জামায়াত ও শিবিরের আরও ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে সুধারাম থানার পুলিশ। আটক নেতা-কর্মীদের মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন আনোয়ার হোসেন, মো. মামুন, হাফেজ মো. ছারওয়ার, হাফেজ মো. বাহার, গিয়াস উদ্দিন, আবদুল হান্নান ওরফে সোহাগ, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন-২, ডা. মো. আশরাফ, আবদুল হাই, নুর কবির, গোলাম ছারওয়ার, নাজমুল হায়দার।