নোয়াখালী সদরের ১১টি ইউনিয়নে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার। মামলার কারণে অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না।সকাল আটটায় ভোট শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। ১১টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি পুলিশের ২৫টি, র‌্যাবের চারটি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক টহলে থাকবে। এ ছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রের তদারকির দায়িত্বে থাকবেন ১৫ জন ম্যাজিস্ট্রেট।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল নাগাদ সবগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ কর্মকর্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা পৌঁছে গেছেন।