নোয়াখালী-১ আসনে স্পিকারের জনসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল রোববার চাটখিল ও সোনাইমুড়ির একাংশ নিয়ে গঠিত নোয়াখালী-১ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। এ সময় স্থানীয়রা তাঁকে আগামী নির্বাচনে নোয়াখালী-১ আসনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন এবং ভোট দেবেন বলে আশ্বাস দেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
নোয়াখালীর চাটখিল উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার কিছু অংশ নিয়ে নোয়াখালী-১ আসন গঠিত। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নিজ বাড়ি সোনাইমুড়িতে।
স্পিকার গতকাল চাটখিলের গৌর-নিতাই সেবাশ্রম পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। স্পিকার পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজার ও সোনাইমুড়ি বাজারসহ বিভিন্ন এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন।