নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে গতকাল রোববার ভোররাতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় বিশ লাখ টাকা ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে হঠাৎ বাজারের আবুল হাশেমের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের মানিকের ডেকোরেটরের দোকান, জাকেরের ফলের দোকান, মো. রফিকের চালের দোকান ও দিলীপের ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে সব কটি দোকানই ভসঞ্চীভূত হয়। যোগাযোগ করা হলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।