নোয়াখালীতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের তেঁতুলতলা নামক স্থানে রাস্তার পাশের খেত থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে কবিরহাট থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে রাস্তার পাশের খেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসী কবিরহাট থানায় খবর দেয়। সাড়ে ১০টার দিকে থানার উপপরিদর্শক আবদুল কাদের ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে স্থানীয়ভাবে লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেননি।