নোয়াখালীতে অপহৃত শিশু হাটহাজারীতে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ি থেকে অপহৃত হওয়ার পাঁচ দিন পর চট্টগ্রামের হাটহাজারীতে আট বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বদিউল আলম হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ নুর ইসলাম ও শাহনাজ আক্তার পারভীন। তাঁরা স্বামী-স্ত্রী।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, ২৬ আগস্ট দুপুরে খেলতে বের হয়ে শিশুটি অপহরণের শিকার হয়। হাটহাজারী থানার (ওসি) বেলাল উদ্দীন জাহাংগীর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হবে।