নোয়াখালীতে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার ফুট অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম এই অভিযান পরিচালনা করেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, কয়েক মাস আগে অবৈধভাবে গাবুয়া এলাকায় ১ হাজার ৫৫০ ফুট অবৈধ গ্যাসলাইন বসানো হয়। বিষয়টি জানার পর লাইনটি অপসারণের উদ্যোগ নেওয়া হয় এবং এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সহয়তা চাওয়া হয়। গতকাল অবৈধ ওই গ্যাসলাইন অপসারণ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, এ ধরনের অবৈধ লাইন যেখানেই পাওয়া যাবে, তা উচ্ছেদ করা হবে।
অভিযানে র্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কল্লোল দত্ত, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ সোলাইমান ও ব্যবস্থাপক সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।