নোয়াখালীতে অস্ত্রসহ তিন ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের আলাউদ্দিন বাজার থেকে তিন ডাকাতকে আটক করেছে চরজব্বার থানার পুলিশ। গতকাল শনিবার বেলা একটার দিকে স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আটক ডাকাতদের নাম আবদুর রহমান (২৫), মো. চান্দু (২৮) ও শেখ ফরিদ (৩০)। ডাকাতদের কাছ থেকে এ সময় একটি পাইপগান উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের কেরামতপুর গ্রামের চর আলাউদ্দিন বাজারে গতকাল দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে তিন চিহ্নিত ডাকাতকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা চরজব্বার থানায় খবর দেন। এরপর পুলিশ সেখানে গিয়ে ঝটিকা অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তিন ডাকাতকে ঘেরাও করে ধরে ফেলে। জানতে চাইলে ডাকাত আটক করার কথা নিশ্চিত করেন সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।