নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পুলিশ লাইনের কাছ থেকে গতকাল শুক্রবার দুপুরে মো. আমিন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, খাগড়াছড়ি এলাকার যুবক আমিনকে দুপুরে পুলিশ লাইনের পাশের রাস্তা থেকে চারটি গুলিভর্তি একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়।