নোয়াখালীতে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা যুবলীগ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবেরহাট বাজারের ব্যবসায়ী আবুল কাশেমকে (৫০) হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় স্থানীয় যুবলীগের কর্মী মো. মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আকরাম শেখ কুতুবেরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গতকাল শুক্রবার মামুনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী বিশেষ আদালতে প্রেরণ করে। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।কুতুবেরহাট বাজারে ঢাকা-কুতুবেরহাট রুটে যাত্রীবাহী বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার রাতে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যার চেষ্টা চালান যুবলীগের কর্মী ছালাউদ্দিন, মামুনসহ কয়েকজন। গুরুতর আহত আবুল কাশেম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।