নোয়াখালীতে আগুনে পুড়ল ৫টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলার মাইজদী শহরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। গত শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া সন্ধানী বুক স্টলের পরিচালক মুলতানুর রহমান ওরফে মান্না বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ ‘মেহেদী অটো’ নামের একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে সন্ধানী বুক স্টল ছাড়াও মেহেদী অটো, বিছমিল্লাহ অটো, ভাই ভাই ফার্মেসি সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক পুড়েছে মিষ্টির দোকান রসমেলা।
মাইজদী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।