নোয়াখালীতে আজ বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।হরতালের সমর্থনে গতকাল বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। বিকেলে জেলা শহরের পৌর বাজারের সামনে থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর ভবনের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মোহাম্মদ শাহজাহান ও জয়নুল আবদিন ফারুককে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারুনুর রশিদ আজাদ, বিএনপির নেতা গিয়াস উদ্দিন সেলিম, সাইদ হোসেন, আবদুর রহমান, মাহবুব আলমগীর, লিয়াকত আলী খান, ভিপি জসিম উদ্দিন, নুরুল আমিন খান, সাবের আহমদসহ জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন।এদিকে হরতালের সমর্থনে জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সস্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল প্রমুখ।