নোয়াখালীতে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, হবে শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী শনিবার তা অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এই জেলার সব কেন্দ্রে আজ পরিসংখ্যান ও গার্হস্থ্য অর্থনীতির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম গতকাল সন্ধ্যায় পরীক্ষা স্থগিত করার কথা নিশ্চিত করেন।