নোয়াখালীতে আজকের হরতাল শর্ত সাপেক্ষে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত সাপেক্ষে নোয়াখালীতে আজ রোববার ছাত্রশিবিরের ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে শর্ত পূরণ না হলে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
গতকাল শনিবার ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি নেয়ামতউল্লা শাকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২১ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে শিবিরের নেতা মাহমুদুল হোসাইনের হাসপাতালে মৃত্যুর ঘটনায় তাঁর জানাজার আগের সমাবেশে
শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রমবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন ওই হরতালের ঘোষণা দিয়েছিলেন।