নোয়াখালীতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত স্বেচ্ছাবেসক লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল-মামুন (২৫) মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত মামুন উপজেলার সিরাজপুর ইউনিয়নের মো. ইদ্রিছের ছেলে। গত শুক্রবার রাতে স্থানীয় সরদার দিঘিরপাড় নামক স্থানে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন নিহত হওয়ার খবর পৌঁছানোর পর গতকাল উপজেলা সদর বসুরহাট বাজার ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।