নোয়াখালীতে উদ্ধার লাশটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে উদ্ধার হওয়া যুবকের ঝুলন্ত লাশটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলামের (২৫)। গতকাল শনিবার নিহতের পরিবারের সদস্যরা নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন। নিহত সাইফুল যশোরের মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ফারুক আহমেঞ্চদের ছেলে। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।পরিবারের সদস্যদের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার প্রথম আলোকে বলেন, ৩০ অক্টোবর সাইফুল বাড়ি থেকে বের হন। এর পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। শুক্রবার সকালে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের রেললাইনসংলগ্ন বাগান থেকে ঝুলন্ত অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করা হয়।