নোয়াখালীতে এক খামারের ৭০০ মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি খামারে গত দুই দিনে ৭০০ মুরগির মৃত্যু হয়েছে। উপজেলার সিরাজপুর ইউনিয়নের কেটিএম হাট এলাকার শিখা অ্যাগ্রো কমপ্লেক্স নামের লেয়ার মুরগির ওই খামারের মুরগিগুলো বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়।খামারের মালিক বাহার উদ্দিন মাহমুদ জানান, তাঁর খামারে ছয় হাজার ৫৩৮টি মুরগি ছিল। ১ মার্চ থেকে আকস্মিকভাবে মুরগিগুলো মারা যেতে শুরু করে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি উপজেলা পশুসম্পদ কর্মকর্তাকে জানান। তাঁদের পরামর্শে মুরগিগুলোকে প্রায় ৫০ হাজার টাকার ওষুধও খাওয়ান তিনি। কিন্তু মৃত মুরগির সংখ্যা বাড়তেই থাকে। গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৭০০-তে পৌঁছায়।