নোয়াখালীতে এক হিন্দু বাড়িতে তৃতীয় দফায় আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রামের পল্লী চিকিৎসক তপন চন্দ্র ভৌমিকের বাড়ির একটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে তৃতীয় দফায় ওই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবারের অগ্নিসংযোগের ঘটনায় তপন ভৌমিকের বাড়ির একমাত্র খড়ের গাদাটি সম্পূর্ণরূপে ভসঞ্চীভূত হয়। এতে স্থানীয় হিন্দু পরিবারগুলোতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তবে কারা, কী কারণে একের পর এক অগ্নিসংযোগ করছে, তা থানা-পুলিশ এখনো উদ্ঘাটন করতে পারেনি।গৃহকর্তা তপন ভৌমিক প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে হঠাৎ তাঁদের বাড়ির সামনের একটি খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরিবারের লোকজন আগুন দেখে চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে নেভানোর আগেই আগুন পুরো খড়ের গাদাটি ভসঞ্চীভূত হয়ে যায়। তিনি আরও জানান, এর আগে গত ১৬ এপ্রিল তাঁদের একটি রান্নাঘরে এবং ১৪ এপ্রিল দুটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে রান্নাঘরটি পেট্রল ঢেলে পুড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। কারা, কী কারণে এসব ঘটনা ঘটাচ্ছে, তা তাঁরাও বুঝে উঠতে পারছেন না। এর ফলে সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। জানতে চাইলে খড়ের গাদায় অগ্নিসংযোগ করার কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. একরাম হোসেন। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার কেউ হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য এসব করছে। তবে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’