নোয়াখালীতে একুশের বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে গতকাল সোমবার থেকে পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি-এলজিইডি) মাহে আলম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মানছুরুল হক, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবুল কাশেম, উদীচীর সভাপতি মোল্লা হাবিবুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নির্মলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে শহীদ মিনার-সংলগ্ন বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
নোয়াখালী অফিস