নোয়াখালীতে ঔষধি গাছ নিয়ে সেমিনার
নোয়াখালীতে গতকাল মঙ্গলবার ঔষধি গাছ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, উত্তরণ ও আরণ্যক ফাউন্ডেশন যৌথভাবে জেলা প্রশাসকের সভাকক্ষে বিকেলে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসেন, নোয়াখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. রফিক উল্লা।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় তিনি ফেনী জেলার বিভিন্ন এলাকা ঘুরে ১৫০টি ঔষধি গাছ পেয়েছেন। এসব ঔষধি গাছ ৩২১ রোগের ওষুধ হিসেবে গ্রামের লোকেরা ব্যবহার করছেন।