নোয়াখালীতে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাওড়ী গ্রামের একটি ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার লুগনা আক্তার (১৭) নামের এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লুগনা ওই গ্রামের ওমানপ্রবাসী লোকমান হোসেনের মেয়ে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর কিশোরীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (আজ) লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।