নোয়াখালীতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চরের খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষেতমজুর সমিতি। গতকাল সোমবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন। বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মজিবুল হক, কমিউনিস্ট পার্টির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নারীনেত্রী ফাতেমা বেগম, বেবী আক্তার প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালীর উপকূলীয় এলাকায় জেগে ওঠা চরের খাসজমি দ্রুত প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনের উদ্যোগ নিতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের কাছে সঞ্চারকলিপি দেন।