নোয়াখালীতে খাল দখলের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জেলা পরিষদের খাল অবৈধভাবে দখল করে ভরাট ও দোকানপাট নির্মাণের প্রতিবাদে এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় জনগণ। গতকাল বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী চৌরাস্তায় এবং থানার সামনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একটি সঞ্চারকলিপি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি খাল দখলের প্রতিবাদ জানাতে গতকাল সকাল থেকে এলাকার বাসিন্দারা স্থানীয় নাওতলা মুন্সীবাড়ি এলাকায় জড়ো হন। বেলা ১১টায় কয়েক শ বাসিন্দা বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী-ঢাকা সড়ক প্রদক্ষিণ করেন। এর পর বিক্ষোভকারীরা সোনাইমুড়ী থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে এলাকাবাসীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম, এনতাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। পরে থানা পুলিশের পক্ষ থেকে উপপরিদর্শক মফিজুল ইসলাম অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।