নোয়াখালীতে গণপিটুনিতে চোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গণপিটুনিতে মো. জাহিদ (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় একটি দোকানে চুরি করতে গিয়ে গত শনিবার দিবাগত রাতে হাতেনাতে ধরা পড়ার পর গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়।
নিহত জাহিদ চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।
খবর পেয়ে সুবর্ণচরের চর জব্বার থানার পুলিশ গতকাল রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।