নোয়াখালীতে গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরে আজ সোমবার ভোররাতে ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। এতে দুজন নিহত ও অপরজন আহত হয়েছে।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জানিয়েছেন, নিহত দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তবে আহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তাঁর নাম সোহেল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বিনোদপুরে জালাল মিয়ার গোডাউনের পাশে রাত সাড়ে তিনটার দিকে ওই তিন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন তিন ব্যক্তি দৌড় দেন। ধাওয়া করে ওই তিনজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। সোহেল নামের অপরজন গুরুতর আহত হন। সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। এ ছাড়া আহত ব্যক্তিকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।