নোয়াখালীতে গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিক্রিয়াশীলতাকে রুখতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা জাতীয় গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর। মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান ধারণ করে গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর গণমিলনায়তন চত্বরে দুই দিনব্যাপী বৃহত্তর নোয়াখালী গণসংগীত উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
দেশব্যাপী সংগীত ও নৃত্য সংগঠনসমূহকে সহায়তা প্রদান শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের যৌথ আয়োজনে দেশের বৃহত্তর ১৯টি জেলায় এই গণসঙ্গীত উৎসবের আয়োজন করা হয়। বৃহত্তর নোয়াখালীতে দুই দিনের গণসংগীত উৎসবের মধ্য দিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে উৎসবের প্রথম দিনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি ছিলেন সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি মোহামঞ্চদ উল্যা, শিল্পকলা একাডেমীর নৃত্য ও সংগীত বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।