নোয়াখালীতে গোলাম আযমের ফাঁসির দাবিতে উদীচীর মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতা গোলাম আযমের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোর্শেদা ডেইজি, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, সিপিবি নেতা মুক্তিযোদ্ধা মজিবুল হক।সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের শীর্ষ স্বীকৃত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আযম। এই ব্যক্তি একাত্তরে সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের হোতা। এ দেশের মানুষ গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি চায়। তাই উদীচীও গোলাম আযমের ফাঁসির দাবি করছে।