নোয়াখালীতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ফ্রন্ট। গতকাল সোমবার ছাত্র ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি পেশ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী ও সমর্থকেরা শহরের সমবায় মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিটুল তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।বক্তারা শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ করা, ভর্তি-সংকট নিরসনকল্পে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা, সর্বোপরি শতভাগ ভর্তি নিশ্চিত করার জন্য প্রতি ২০০ পরিবারের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, স্কুলে টিফিন দেওয়া, দুই সেট ইউনিফর্ম, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ করার দাবি জানান।