নোয়াখালীতে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ও শহর শাখা ছাত্রদলের তিন নেতাকে সংগঠনের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন: সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নিজাম, নোয়াখালী শহর শাখার দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী ওরফে চয়ন ও সাইফুদ্দিন আজাদ।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের এক জরুরি সভায় এই তিন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান তিন নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে বহিষ্কারকে অবৈধ আখ্যায়িত করে ফরহাদ চৌধুরী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কাউকে সংগঠন থেকে বহিষ্কার করতে হলে আগে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। জবাব সন্তোষজনক না হলে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি।