নোয়াখালীতে ছাত্রদলের তিনটি কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহর, সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, ছাত্রদলের ওই তিনটি কমিটির বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে জেলা ও সংশ্লিষ্ট শাখার জ্যেষ্ঠ নেতারা আলোচনা করে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করবেন।