নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার সময় জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মসজিদ মোড় হয়ে শহরের টাউন হল মোড়ে আসে। এ সময় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। পরে মিছিলকারীরা বিপরীত দিকে ফিরে গিয়ে মিছিল নিয়ে শহরের পৌর বাজারে গিয়ে সমাবেশ করে।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সহিদুল ইসলাম, আবদুল করিম, ভিপি জসিম উদ্দিন, কলিম উল্লা, সামছুদ্দোহা মিঠু, আবু হাসান প্রমুখ।