নোয়াখালীতে ছাত্রফ্রন্ট নেতার ওপর শিবিরের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নোয়াখালী সরকারি কলেজ শাখার আহ্বায়ক আনোয়ারুল হক ওরফে পলাশের (২৪) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিশ্বনাথ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আনোয়ারুল হককে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আনোয়ারুলের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
আহত আনোয়ারুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিশ্বনাথ এলাকার বাসিন্দা এক কলেজ সহপাঠীকে নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে কথা বলছিলেন। হঠাৎ শিবিরের ১৪-১৫ জন কর্মী তাঁকে দোকান থেকে বাইরে এনে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
তবে, ছাত্রফ্রন্ট নেতার ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি নেয়ামতউল্লাহ শাকের। প্রথম আলোকে বলেন, শিবির কর্মীরা অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত ছিল। আনোয়ারুলের ওপর কারা হামলা চালিয়েছে তা তাঁর জানা নেই।