নোয়াখালীতে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার অঙ্গীকার ও শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে নোয়াখালীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার শহরের টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সংগঠনের জেলা আহ্বায়ক বিটুল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন, সদস্য মাসুদ রেজা, জেলা নেতা মোবারক করিম, আনোয়ারুল হক পলাশ ও বিভিন্ন ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরেও জনগণ তাদের শিক্ষার মৌলিক অধিকার পায়নি। গড়ে ওঠেনি জনসংখ্যা অনুপাতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।