নোয়াখালীতে ছাত্রফ্রন্টের মিছিলে শিবিরের হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজে গতকাল সোমবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রশিবিরের কর্মীরা। হামলায় ছাত্রফ্রন্টের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ছাত্রফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক অভিযোগ করেন, শিক্ষা দিবস উপলক্ষে গতকাল দুপুর ১২টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে বাণিজ্য অনুষদে প্রবেশ করার সময় ওই ভবনের ফটকে শিবিরের একদল কর্মী মিছিলকারীদের কটূক্তি করে। এ নিয়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শিবিরের কর্মীরা পেছনের দিক থেকে মিছিলে হামলা চালান।হামলার প্রতিবাদে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা আবার ক্যাম্পাসে মিছিল করেন। শেষে কলা অনুষদের সামনে প্রতিবাদ সমোবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের জেলা শাখার সাবেক সভাপতি মাসুদ রেজা, বর্তমান সভাপতি বিটুল তালুকদার, সহসভাপতি মো. খালেদ, সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।মিছিলে হামলার কথা অস্বীকার করেছেন ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মিনহাজুল আনোয়ার। তিনি প্রথম আলোকে জানান, ছাত্রফ্রন্টের মিছিল থেকেই আমাদের কর্মীদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করা হয়। এ নিয়ে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে, কোনো হামলার ঘটনা ঘটেনি।