নোয়াখালীতে ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসম্পাদক এ বি এম রিয়াজ হোসেনের কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের বাড়ির রান্নাঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা এ সময় বাড়িতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বসতঘরের দরজা ও বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় কবিরহাট থানায় একটি জিডি করা হয়েছে।
ছাত্রলীগের নেতা রিয়াজ হোসেন সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় এবং বসতঘরের দরজা ও বেড়া কুপিয়ে ক্ষতিসাধন করে।