নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় ছাত্রফ্রন্টের পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজের ছাত্রীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করায় ছাত্রফ্রন্টের কর্মীদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচজন আহত হন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।গতকাল দুপুরে কলেজের শহীদ মুক্তিযোদ্ধা অহিদুর রহমান অদুদ ছাত্রীনিবাসের ছাত্রীরা ছাত্রীনিবাসের বার্ষিক ফি কমানোসহ আট দফা দাবিতে ওই কর্মসূচির আয়োজন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টায় ছাত্রীরা তাঁদের দাবি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শুরু করেন। কিছুক্ষণ পর ক্যাম্পাসে উপস্থিত ছাত্রফ্রন্টের কর্মীরা ছাত্রীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। ওই সময় রহমতুল্লাহ ও রকিসহ ছাত্রলীগের একদল কর্মী ছাত্রফ্রন্টের কর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রফ্রন্টের কলেজ শাখার দপ্তর সম্পাদক শুভদেব নাথ, সহসভাপতি মো. খালেদ, দেবন মজুমদার, রাকিব ও পলাশ আহত হন।