নোয়াখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা শহরের পূর্ব মাইজদী এলাকায় ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।
গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই এলাকার ছায়েদুল হকের ছেলে।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে সুধারাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের মাইজদীকোর্ট স্টেশনের কাছে শহিদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের দাগ ছিল।
সূত্র জানায়, সোমবার রাতে শহিদুল ইসলামের সঙ্গে তাঁর চাচাত ভাই ইদ্রিছের সঙ্গে ঝগড়া হয়। শহিদুলের মৃত্যুর পর থেকে ইদ্রিছ পলাতক রয়েছেন।
জানতে চাইলে ঘটনার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর কথা নিশ্চিত করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে শহিদুল ইসলাম খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শহিদুলের চাচাত ভাই ইদ্রিছ পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।