নোয়াখালীতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা শহর ও বিভিন্ন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল রোববার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছেন।
মানববন্ধনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
বেলা ১১টায় নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা বিদ্যালয়ের সামনের মাইজদী-সোনাপুর সড়কে মানববন্ধন করেন। একই সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারেও সেখানে মানববন্ধন করা হয়।
একই সময় জেলার সোনাইমুড়ীর বাংলাবাজার রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয় ও নদনার নিলামহাট আদর্শ উচ্চবিদ্যালয় এবং সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।