নোয়াখালীতে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সেনবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাজি নজির আহম্মদ (৫০), কর্মী মো. দুলাল (২৭), শিবিরের কর্মী রবিউল আহসান (২২) ও নাজমুল হোসাইন (১৯)।
থানা সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কাজী এহছানুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানতে চাইলে বিশেষ অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে এ অভিযান চালানো হয়।