নোয়াখালীতে জামায়াত শিবিরের ৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার রাতে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জেলা শহরে তিনজন এবং সেনবাগ উপজেলায় একজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: আবদুল অদুদ (২৪), মোশারফ হোসেন (২১), আবদুর নূর (৩০) ও মিজানুর রহমান (৪০)। এর মধ্যে মিজানুরকে সেনবাগ এবং অন্যদের সুধারাম থানার পুলিশ গ্রেপ্তার করে।জানতে চাইলে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার এবং সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন।