নোয়াখালীতে জামায়াতের কার্যালয় থেকে লাঠিসোঁটা উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয় থেকে গতকাল শুক্রবার ২০০ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। বেলা একটার দিকে সুধারাম থানার পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালিয়ে লাঠিগুলো উদ্ধারের পাশাপাশি জামায়াত ও শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মোহাম্মদ উল্যাহ (৩৫) ও মো. কিরণ (২২)।জানতে চাইলে জামায়াতের কার্যালয় থেকে লাঠি উদ্ধার ও দুজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন ফারুক। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, জামায়াতের কর্মীরা শহরে পুনরায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে দলীয় কার্যালয়ে প্রস্তুতি নেওয়ার খবরে ওই অভিযান পরিচালনা করা হয়।